কিং ছবিতেই বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের বেবো অর্থাৎ করিনাকে?
ফের এক সঙ্গে পর্দায় ফিরছেন শাহরুখ খান ও করিনা কাপুর। সম্প্রতি এমনই খবরে মুখর সমাজমাধ্যম। পরিচালক সিদ্ধার্থ আনন্দের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সূত্রের খবর, এই কিং ছবিতেই বিশেষ চরিত্রে দেখা যাবে বলিউডের বেবো অর্থাৎ করিনাকে। যদিও এই বিষয়ে মুখ খুলছেন না তারকারা। তবে, আন্দাজ, আগামী মাসে কিং খানের জন্মদিনে খোলসা হতে পারে এই গুঞ্জন।
প্রায় ১৫ বছর পরে এক সঙ্গে দেখা যাবে করিনা ও শাহরুখকে। গুঞ্জন এই অ্যাকশন ছবির আইটেম সং-এই দেখা যেতে পারে করিনাকে। ইতিমধ্যেই তারকার টিমের সঙ্গে কথা বার্তা পাকা হয়ে গিয়েছে বলেই খবর। এই মাসের শেষের দিকে শাহরুখ ও করিনা দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিং করবেন বলে আশা করা হচ্ছে। ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা, এই গানে থাকতে পারেন আন্তর্জাতিক পপ তারকা এড শিরান। যদিও এই সমস্ত বিষয়টি গোপনেই রাখতে চাইছেন ছবির টিম।